০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
২৭ জুলাইয়ের মধ্যে চালু ঢাকা-নারিতা ফ্লাইট, সপ্তাহে চলবে ৩টি
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ১০১৮৪ বার দেখা হয়েছে
আগামী ২৭ জুলাইয়ের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
সোমবার (১৫ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা পুনরায় সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।আর বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এর আগে ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর ঘোষণা দেয়া হলেও জাপান সরকারের কিছু নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে সরাসরি ফ্লাইট চালু করতে দেরি হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, নতুন সূচি অনুযায়ী প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালিত হবে। আগামী ২০ জুন থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু হবে। ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট পরিচালনা লাভজনক হবে। এছাড়া বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
ঢিাকা/আরএইচ



































