০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
তরুণের পায়ে গুলি: ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ হাইকোর্টের
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:৫৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১০১৭৫ বার দেখা হয়েছে
মুন্সীগঞ্জে শাহাদাত হোসেন শ্যামলকে (২০) পুলিশের গুলি করার ঘটনায় প্রথমবারের মতো পুলিশের মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৭ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চ এই নির্দেশ দেন। একইসঙ্গে ভুক্তভোগীকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেনো দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।এর আগে ২০১৯ সালে মুন্সীগঞ্জের কামারকান্দা এলাকায় পুলিশের চেকপোস্টে শাহাদাত হোসেনকে গুলি করে পুলিশ। সে সময় শ্যামল ও তার বন্ধুরা অভিযোগ করেন, কিছু বুঝে ওঠার আগেই শ্যামলের পায়ে পুলিশ গুলি চালায়। ঘটনার দিন প্রতিশ্রুতি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পর দিন শ্যামলসহ ছয়জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা করে পুলিশ।ওই বছরের ৪ এপ্রিল শ্যামল ছাড়া মামলার অন্য ৫ আসামি আদালত থেকে জামিনে বের হন।
ঢাকা/আরএইচ


































