নেপাল-বাংলাদেশ ব্যাংকের মালিকানা ছেড়ে দিচ্ছে আইএফআইসি ব্যাংক
- আপডেট: ০৮:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
- / ১০৪৭০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (আইএফআইসি ব্যাংক) নেপালে অবস্থিত যৌথ মালিকানার কোম্পানি নেপাল-বাংলাদেশ ব্যাংকের মালিকানা ছেড়ে দিচ্ছে।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইএফআইসি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আইএফআইসি ব্যাংক লিমিটেড নেপাল-বাংলাদেশ ব্যাংকের প্রমোটার (উদ্যোক্তা)। এই ব্যাংকে থাকা আইএফআইসি ব্যাংকের সব শেয়ার বিক্রি করে ওই টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।
সূত্র অনুসারে, এখনো ব্যাংকটির ক্রেতা ঠিক হয়নি। সম্ভাব্য ক্রেতাদের সাথে দর কষাকষি করে শেয়ারের মূল্য চূড়ান্ত করা, তাদের সাথে একটি সন্তুষজনক চুক্তি এবং বাংলাদেশ ও নেপালের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- এমবি ফার্মার এজিএমে ডিভিডেন্ড অনুমোদন
- বেক্সিমকোর সুকুক বন্ডের আবেদন শুরু ২৫ জুলাই
- বোর্ড সভার তারিখ জানিয়েছে চার কোম্পানি
- রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৯ জনের মৃত্যু
- বিশ্বে করোনায় আরও সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু
- অবশেষে মেসির হাতে উঠলো শিরোপা
- বিদায়ী সপ্তাতে ৮ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংকের আইপিও আবেদন শেষ কাল
- সোনালী লাইফের ডিভিডেন্ড ঘোষণা
- করোনায় আরও ১৮৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৭৭২
- দশ দিনে রামেক হাসপাতালে ১৭১ জনের মৃত্যু
- সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ আটক ৮
- ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি পেল ৫ প্রতিষ্ঠান
- মুচলেকা দিলে জরিমানা মাফ পাবেন সোনালী লাইফের আবেদনকারীরা
- খুলনা বিভাগে করোনায় আরও ৪৬ জনের মৃত্যু
- রূপগঞ্জে নিহতদের পরিচয় শনাক্তে সময় লাগবে এক মাস

























