০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

বিনিয়োগকারীদের হতাশ করলো প্রিমিয়ার ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ১০২২৭ বার দেখা হয়েছে

বিনিয়োগকারীদের হতাশ করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৮ টাকা ৫ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় ১ টাকা ৯ পয়সা আয় হয়েছিল।

সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২৮ টাকা ৬৩ পয়সা, যা আগের বছর মাইনাস ৪ টাকা ৫৫ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৫৯ পয়সা।

আগামী ৮ জুলাই, সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ৩ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বিনিয়োগকারীদের হতাশ করলো প্রিমিয়ার ব্যাংক

আপডেট: ১২:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬