০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

নেপাল-বাংলাদেশ ব্যাংকের মালিকানা ছেড়ে দিচ্ছে আইএফআইসি ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • / ১০৪৭১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (আইএফআইসি ব্যাংক) নেপালে অবস্থিত যৌথ মালিকানার কোম্পানি নেপাল-বাংলাদেশ ব্যাংকের মালিকানা ছেড়ে দিচ্ছে।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইএফআইসি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আইএফআইসি ব্যাংক লিমিটেড নেপাল-বাংলাদেশ ব্যাংকের প্রমোটার (উদ্যোক্তা)। এই ব্যাংকে থাকা আইএফআইসি ব্যাংকের সব শেয়ার বিক্রি করে ওই টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

সূত্র অনুসারে, এখনো ব্যাংকটির ক্রেতা ঠিক হয়নি। সম্ভাব্য ক্রেতাদের সাথে দর কষাকষি করে শেয়ারের মূল্য চূড়ান্ত করা, তাদের সাথে একটি সন্তুষজনক চুক্তি এবং বাংলাদেশ ও নেপালের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

নেপাল-বাংলাদেশ ব্যাংকের মালিকানা ছেড়ে দিচ্ছে আইএফআইসি ব্যাংক

আপডেট: ০৮:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১