০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ডিভিডেন্ড দেবে না ওয়ান ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ১০২২০ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৪৬ পয়সা।

আগামী ১৩ আগস্ট, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ জুন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ডিভিডেন্ড দেবে না ওয়ান ব্যাংক

আপডেট: ১২:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬