দেশে এলো ফাইজারের ৬ লাখ ২৫ হাজার ডোজ টিকা
- আপডেট: ১১:১৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১০২৮৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদনঃ কোভ্যাক্স-এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা দেশে পৌঁছেছে। সোমবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকার চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এছাড়া মঙ্গলবার দুপুর ১২টায় দ্বিতীয় শিপমেন্টে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং একই দিন রাত ১১টা ২০ মিনিটে তৃতীয় শিপমেন্টে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সব মিলিয়ে সোম ও মঙ্গলবার এ দুইদিনে তিন চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং তৃতীয় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসেছে।
ঢাকা/ এমটি




































