১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে সিনথিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • / ১০৩২৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে সিনথিয়া কবির নামে এক শিক্ষার্থী। আজ রোববার (১৪ নভেম্বর) নরসিংদীর পলাশে এ ঘটনা ঘটে। মেয়ের এসএসসি পরীক্ষার সকালে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন বাবা হুমায়ূন কবির (৪৮)। পরীক্ষার্থী সিনথিয়া কবির হারিয়েছেন বাবাকে, যার পায়ে হাত ছুঁয়ে দোয়া নিয়ে যেতেন পরীক্ষার কেন্দ্রে। অবশেষে চোখে অশ্রু নিয়েই পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন মেয়ে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

সব ঠিক থাকলে হয়ত বাবার সঙ্গেই পরীক্ষার হলে যেতো সিনথিয়া। কিন্তু তা আর হলো কই, এর আগেই ফজরের নামাজের পর সিনথিয়ার বাবা হুমায়ুন কবির মৃত্যুবরণ করেছেন। বাবার লাশ বাড়িতে রেখে বুকে শোকের পাথর চাপা দিয়ে পরীক্ষা দিতে হয়েছে নিরুপায় সিনথিয়াকে।

নরসিংদীর পলাশ উপজেলার জনতা আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী সিনথিয়ার বাড়ি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের পলাশ কুটিরপাড়ায়।

স্বজনরা জানান, রোববার ভোরে হুমায়ুন কবির হার্ট অ্যাটাক করে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বাবাকে হারানোর পর ভেঙে পড়লেও কাঁদতে কাঁদতে পরীক্ষার হলে গেছে সিনথিয়া। মেয়েকে মানুষ করার যে স্বপ্ন ছিল হুমায়ুন কবিরের, তা পূরণ করতেই স্বজনদের সান্ত্বনায় পরীক্ষা দিয়েছে সিনথিয়া।

সিনথিয়া এসএসসি পরীক্ষা দিয়েছে ঘোড়াশালের ডা. নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে।

এ কলেজর অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব রিনা নাসরিন জানান, পরীক্ষার্থী সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। আমরা তাকে সান্ত্বনা ও উৎসাহ দিয়েছি পরীক্ষা দিতে। তবে তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে। আমরা মনে করি, বিশেষ কোনো ব্যবস্থা ছাড়া সবার সঙ্গে পরীক্ষা দেওয়াই তার জন্য ভালো।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে সিনথিয়া

আপডেট: ০৫:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১