১২:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

কড়াইল বস্তিবাসীদের দিয়ে টিকাদান শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / ১০৩১০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকার কড়াইল বস্তিতে আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে করোনার টিকা কার্যক্রম। ১৮ বছর বয়সের বেশি সবাইকে দেওয়া হবে সিনোফার্মের টিকা। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র না থাকলেও, বস্তিবাসীদের তালিকা করে সবাইকেই টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

পর্যায়ক্রমে শিশুসহ দেশের বিভিন্ন বয়সী মানুষকে টিকার আওতায় আনার পর এবার বস্তিবাসীর জন্যেও করোনার টিকা কর্মসূচি শুরু করছে সরকার। সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর মহাখালী বিসিপিএস মিলনায়তনে টিকা বহনের জন্য ফ্রিজার ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, মহাখালীর কড়াইল বস্তি থেকে এই কার্যক্রম শুরু হবে। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব বস্তিতে তা চালু করা হবে। বস্তিবাসী সিনোফার্মের টিকা পাবেন। টিকা পাওয়া নিয়ে কোন সংকট হবে না।

মন্ত্রী বলেন, ‘মহাখালীর সবচেয়ে বড় বস্তি কড়াইল। সেখান থেকেই শুরু হবে। ওখানে প্রায় তিন লাখ মানুষ বসবাস করে। তাদের আমরা প্রথমে টিকার আওতায় আনবো। নিবন্ধনের মাধ্যমেই তাদের টিকা দেওয়া হবে’। সেখানে স্পট রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা থাকবে বলে জানান মন্ত্রী। এদিকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য ডা. মো. শামসুল হক বলেন, বস্তিবাসী অনেকের আগেই রেজিস্ট্রেশন করা আছে, আর কিছু মানুষের জন্য ‘অন দ্য স্পট রেজিস্ট্রেশন’ -এর ব্যবস্থা থাকবে। তিনি আরো বলেন, ‘নিবন্ধনের পরেও যাদের এসএমএস যায়নি তাদের সেটি পাঠানোর ব্যবস্থা করে টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য বস্তি এবং দেশের সব বস্তিতে কার্যক্রম শুরু হবে। যতদিন না সবাই টিকার আওতায় আসছে, ততদিন বস্তিতে টিকা কর্মসূচি চলবে’।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

কড়াইল বস্তিবাসীদের দিয়ে টিকাদান শুরু

আপডেট: ০১:০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১