সেই তিন বোনকে উদ্ধার করল পুলিশ, জানা গেল বাসা থেকে বের হয়ে যাওয়ার কারণ
- আপডেট: ১০:৩৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১০৩১৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: টিকটকে রয়েছে বেশ সক্তিয় মনোভাব, ছেড়েছেন ঘর। প্রথমে এমনটাই ধারণা করা হলেও নিমিষে উড়ে গেল প্রাথমিক সেই ধারণা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আদাবরে খালার বাসা থেকে বেরোনোর পর নিখোঁজ তিন বোন। এরপর রাজধানীর আদাবর থেকে নিখোঁজের একদিনের পর তিন বোনকে ই উদ্ধার করতে সক্ষম হয়েছে যশোরের কোতোয়ালি থানার পুলিশ। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সদর উপজেলার চাঁদপাড়ায় বাবার বাড়ি থেকে উদ্ধার করা হয় তাদের।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
নিখোঁজ বোনরা র্যাবকে জানায়, বাবার অসুস্থতার খবর পেয়ে তারা ঢাকা থেকে কাউকে কিছু না বলেই যশোর চলে গিয়েছিলো বলে জানায়। এসএসপি পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যেও নিজেদের আবেগ ধরে রাখতে না পেরে তারা যশোরের উদ্দেশে যাত্রা করে।
উদ্ধা্রকৃতরা হলেন- বড় বোন রুকাইয়া আরা চৌধুরী (২১), জয়নব আরা চৌধুরী (১৯) ও খাদিজা আরা চৌধুরী (১৭)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, তিন বোনের ধারণা, যদি বাবাকে দেখতে যাওয়ার বিষয়টি খালাকে জানানো হতো তাহলে তাদের তিনি যেতে দিতেন না। এ কারণে কাউকে না বলেই বেরিয়ে যায় তারা। র্যাব বলছে, তিন কিশোরীর সঙ্গে কথা বলে জানা গেছে, যেহেতু দু’জনের পরীক্ষা রয়েছে তাই আগামী রোববার তারা ঢাকায় চলে আসতো। তবে তার আগেই আদাবর থানায় তাদের খালা সাজিয়া নওশীনের করা নিখোঁজের জিডির বিষয়টি গণমাধ্যমে আলোচিত হয়। যে কারণে তদন্তে নামে র্যাব। যশোরে তাদের বাবার বাড়িতে অবস্থানও শনাক্ত করে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, তিন বোনকে যশোর কোতোয়ালি থানায় পুলিশি হেফাজত থেকে রাজধানীর আদাবর থানা পুলিশের একটি টিম ঢাকায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, অসুস্থ বাবাকে দেখতে তারা বাসা থেকে বেরিয়ে গিয়েছিলো। মোবাইলও ছিল না তাদের সঙ্গে। তাদের খালা সাজিয়ার ধারণা ছিল টিকটকের সম্পৃক্ততার কারণে তারা বাসা থেকে বের হয়ে গেছে। তবে এ ধরনের কোনও তথ্য-প্রমাণ পাইনি। তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আদাবরে খালার বাসা থেকে বেরোনোর পর তিন বোন নিখোঁজ। তাদের মধ্যে দুজন এসএসসি পরীক্ষার্থী। অন্যজন উচ্চ মাধ্যমিকে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান। তিনি জানান, ওই তিন কিশোরী আদাবরের শেখেরটেকে তাদের খালার বাসায় থাকত। জানা যায়, তারা কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপর তারা আর বাসায় ফিরে আসেনি জানিয়ে তাদের খালা সাজিয়া নওরীন আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির তথ্যানুযায়ী, তাদের বাড়ি যশোরে। তিন বোনের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। ২০১৩ সালে তাদের মা মারা যান। বাবা আরেকটি বিয়ে করেন। তিনি যশোরেই থাকেন। তখন থেকে খালাদের কাছেই থাকে ওই তিন বোন। আগে তারা খিলগাঁওয়ে ছোট খালার বাসায় থাকত। দুই বোনের এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়েছে ধানমণ্ডিতে। সে কারণে পরীক্ষা শুরুর আগে থেকে তারা আদাবরে বড় খালার বাসায় থাকছিল।ওই বাসায় থেকেই তারা একটি পরীক্ষা দিয়েছে, আরও দুটো পরীক্ষা বাকি। এর মধ্যেই তারা কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়। তাদের খালা সাজিয়ার ভাষ্য, হঠাৎ করেই তিন বোন তার বাসা থেকে বেরিয়ে যায়। তারা সঙ্গে করে তাদের বই-খাতা, পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডসহ সবকিছু নিয়ে গেছে। তিন বোনই টিকটক করত বলে জানান সাজিয়া। ওসি কাজী শাহীদুজ্জামান বলেন, তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চলছে।
ঢাকা/এমটি






































