১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

শিক্ষার্থীদের হাফ ভাড়া চেয়ে রিট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • / ১০২৯৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) এ রিট করার কথা জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, নৌ মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব, রেলপথ মন্ত্রণালয় সচিব ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনটি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

রিটে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করার বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সকল পরিবহন ভাড়া কেন অর্ধেক করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানের ১৭ অনুচ্ছেদে সরকারকে শিক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সে কারণে শিক্ষার ব্যয় সরকারকে বহন করা উচিৎ।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

শিক্ষার্থীদের হাফ ভাড়া চেয়ে রিট

আপডেট: ০২:৪৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১