০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

সূচকের পতনে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩২১ বার দেখা হয়েছে

ফাইল ছবি

বিজনেস জার্নাল প্রতিবেদক: আগের কার্যদিবস উত্থান হলেও সোমবার (১৪ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে বড় পতন হয়েছে। এদিন পুঁজিবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। তবে সূচক ও লেনদেন যতোটা কমেছে, খাতভিত্তিক শেয়ারে চাপ ছিল অনেক বেশি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ২৮.৭৮ পয়েন্ট বা ০.৪০ শতাংশ কমে সাত হাজার ৬০.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইর অপর সূচক গুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৩.১৩ পয়েন্ট বা ০.২০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.৯১ পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫১৯.৮৫ পয়েন্টে এবং দুই হাজার ৫৯৭.১৩ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ২৪১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ৮৭ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৭৫ কোটি ৬৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির বা ১৬.৮৪ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৭২টির বা ৭১.৭২ শতাংশের এবং ৪৪টি বা ১১.৫৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

সূচকের পতনে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর

আপডেট: ০৫:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২