০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
১১ টাকায় শুরু মামুন এগ্রোর লেনদেন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৪১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে এসএমই খাতের নতুন কোম্পানি মামুন অ্যাগ্রো প্রাডাক্টস লিমিটেড আজ মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ১১ টাকা দরে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন বেলা ১২টা ৩২ মিনিটে শেয়ারটির দর মাত্র ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি মাত্র ১ বারে ১০টি শেয়ার লেনদেন করেছে।
এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।
ঢাকা/এমআর

































