দর বৃদ্ধির কারণ জানে না ইমাম বাটন
- আপডেট: ০১:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১০৩৩২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না। কোম্পানির দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, সম্প্রতি ইমাম বাটনের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১০ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৩ টাকা ২০ পয়সা। ১ জুন কোম্পানিটির শেয়ার দর ৮৪ টাকা ৪০ পয়সা উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ঢাকা/টিএ



































