ডলারের বিপরীতে ভারতীয় রুপির আরও দরপতন
- আপডেট: ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১০৩৭৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: শুধু বাংলাদেশি টাকা নয়, ইউএস ডলারের বিপরীতে চলছে ভারতীয় মুদ্রা রুপিরও দরপতন। গত কাল মঙ্গলবার প্রথমবারের মতো দেশটির মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম বেড়ে ৮০ রুপি ছাড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ডলারের বিপরীতে রুপির এই দর এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর ডলারের বিপরীতে রুপির দর প্রায় ৭ শতাংশ কমেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিভিন্ন দেশে সুদের হার বেড়ে যাওয়াই এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আনন্দবাজার পত্রিকা জানায়, বেশ কিছুদিন ধরেই রুপির দরপতন হচ্ছে। ইতোমধ্যে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় জানিয়েছেন, ২০১৪ সালের ডিসেম্বরের তুলনায় ভারতীয় মুদ্রার দর পড়েছে ২৫ শতাংশ। এই পতনের অন্যতম কারণ বিদেশি লগ্নিকারী সংস্থাগুলোর পুঁজি তুলে নেওয়া।
নির্মলার দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অপরিশোধিত তেলের চড়া দাম এবং বিভিন্ন দেশে সুদহার বৃদ্ধিই রুপির দর পড়ার পেছনে দায়ী। বিশেষ করে যুক্তরাষ্ট্রে সুদ বৃদ্ধির কারণে ভারতের শেয়ারবাজার থেকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলো ক্রমাগত পুঁজি সরানোয় বিরূপ প্রভাব দেখা দিয়েছে।
ঢাকা/এসএ







































