প্রাক্তন স্ত্রীকে বিয়ে করে ‘বিপাকে’ তরুণ
- আপডেট: ০২:১৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১০৩৩৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। তাই বিবাহবিচ্ছেদও ঘটেছিল। কিন্তু প্রাক্তন স্বামীর সঙ্গে আবারও বিয়ে হয় তরুণীর। এবার সেই তরুণীর বিরুদ্ধেই অভিযোগ উঠল স্বামীর প্রচুর টাকা এবং সোনার গয়না চুরি করার।
এ ঘটনায় তরুণী এবং তাঁর বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গতকাল রোববার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল সোনাওয়েন কুলদীপ সুরেশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
গত ২৫ জুন রানিগঞ্জের বাসিন্দা পেশায় পরিবহণ ব্যবসায়ী অভিজিৎ মুখোপাধ্যায় অভিযোগ করেন, তাঁর বাড়ি থেকে নগদ ৭৫ লক্ষ টাকা এবং ৪০ গ্রাম সোনার গয়না চুরি হয়েছে। ওই ঘটনায় গত ২০ জুলাই অভিজিতের স্ত্রী মমতাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, মমতাকে জিজ্ঞাসাবাদ করে নবীন সিংহ নামে এক যুবকের নাম জানতে পারেন তদন্তকারীরা। এরপর কলকাতা থেকে নবীনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ৭৫ লক্ষ টাকা এবং সোনার গয়নার হদিস মিলেছে বলে পুলিশের দাবি।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিজিতের সঙ্গে মমতার বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। এরপর আবার তাঁরা বিয়ে করেন। দ্বিতীয়বার বিয়ের কিছুদিন পর ধানবাদে আইন পড়তে যান মমতা। সেখানে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নবীনের সঙ্গে তাঁর পরিচয় হয়। তার কিছুদিন পরই অভিজিতের রানিগঞ্জের দপ্তর থেকে মমতা এবং তাঁর বন্ধু নবীন মিলে চুরি করেন বলে অভিযোগ।








































