০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত জিএম কাদের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • / ১০৩০৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে সংসদের বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তাঁর প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী সংবাদমাধ্যমকে বলে, বাসের ধাক্কায় গাড়ির ঝাঁকুনিতে জিএম কাদের কিছুটা আহত হয়েছে। তবে তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই বা কাটেনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শনিবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। বিরোধী দলের উপনেতা জিএম কাদেরের ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছে, বিকেলে অফিস শেষে বনানী থেকে সরকারি গাড়িতে উত্তরার বাসভবনে ফিরছিলো জাপা চেয়ারম্যান। বিকেল ৫টার দিকে খিলক্ষেতের লা-মেরিডিয়ান হোটেলের সামনে তাঁর গাড়িটি অন্য গাড়ির সঙ্গে ধাক্কা খায়।

খিলক্ষেত থানার ওসি তানভীর আহমেদ জানিয়েছে, একটি মোটরসাইকেলকে বাঁচাতে ‘শ্যামল বাংলা’ পরিবহনের একটি বাস আকস্মিক ব্রেক করে। এতে পেছনের একটি প্রাইভেট কার, মাইক্রোবাস ও জিএম কাদেরকে বহনকারী গাড়ি একটির সঙ্গে আরেকটি ধাক্কা খায়। বিরোধী দলের উপনেতার গাড়ি চালকের সঙ্গে সমঝোতায় প্রাইভেট কার, মাইক্রোবাস ছেড়ে দেওয়া হয়েছে। বাসটি আটক করা হয়েছে। দেলোয়ার জালালী জানিয়েছে, শরীরে সামান্য ব্যথা অনুভব করা ছাড়া আর কোনো সমস্যা নেই জিএম কাদেরের।

ঢাকা/এসএ

শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় আহত জিএম কাদের

আপডেট: ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২