এসএমইর পুঁজিবাজারে বিশাল ধস
- আপডেট: ০৩:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১০৪০৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের বিশাল পতন হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক কমেছে ১০৬ পয়েন্ট বা ৫.৫৮ শতাংশ। এদিন সূচকের সাথে কমেছে লেনদেনের পরিমানও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ১২ কোটি ৩০ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার টাকা কম। গত কার্যদিবসে এসএমইতে ১৫ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ১০৬ পয়েন্ট বা ৫.৫৮ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৮০৭ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর ১১টি কোম্পানির শেয়ার দর কমেছে এবং ১টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
আরো পড়ুন: বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার
ঢাকা/এসএ




































