০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দিরিলিস এরতুগ্রুলের পর এবার আসছে নতুন সিরিজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • / ১০৩৫০ বার দেখা হয়েছে

সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করা জনপ্রিয় তুর্কি সিরিজ দিরিলিস এরতুগ্রুল। তরুণ প্রজন্মের কাছে যেন এরতুগ্রুল হয়ে উঠেছে একজন মহান বীর। এবার সেই মহান বীরকে নিয়ে ভারতবর্ষের মুসলিমদের বীরত্ব ও অবদান নিয়ে ঐতিহাসিক টিভি সিরিজ তৈরি করতে যাচ্ছে তুরস্ক।

রোববার (১০ জানুয়ারি) টিআরটি ওয়ার্ল্ডের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই টিভি সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘তুর্কি লালা’। এই নতুন সিরিজে খেলাফত আন্দোলনে অংশ্রগ্রহণকারী ভারত উপমহাদেশের মুসলিমদের অবদান তুলে ধরা হবে বলে আভাস পাওয়া গেছে।

আনাদোলু এজেন্সির কাছে টেকদিন ফিল্মের প্রধান কেমেল টেকদিন বলেন, ‘‘তুর্কি লালা’ সিরিজের চিত্রনাট্য লেখা শুরু হয়েছে। এরপর হবে শিল্পী বাছাই। এখানে তুরস্কের পাশাপাশি পাকিস্তানের তারকারাও এ সিরিজে অভিনয় করবেন। তবে সিরিজটির বেশির ভাগ অভিনয় তুরস্কে অনুষ্ঠিত হবে।’

এরই মধ্যে গত ৭ ডিসেম্বর সিরিজটির নির্মাতা প্রতিষ্ঠান টেকদিন প্রতিনিধি নিয়ে পাকিস্তানে পাঁচ দিনের ভ্রমণ করেছেন। এ সময় তারা দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন।

পশতু ভাষায় ‘লালা’ শব্দের অর্থ ছোট ভাই। ‘তুর্কি লালা’ সিরিজে ১৯২০ সালে সাম্রাজ্যবাদি শক্তির বিরুদ্ধে লড়াই করতে তুরস্কে আসা উপমহাদেশের মুসলিমদের অবদান তুলে ধরা হবে।

শেয়ার করুন

দিরিলিস এরতুগ্রুলের পর এবার আসছে নতুন সিরিজ

আপডেট: ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১