সূচকের পতনে লেনদেন ৯২৯ কোটি টাকা
- আপডেট: ০৩:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১০২৯৪ বার দেখা হয়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ২১৫ টি কোম্পানির শেয়ারের দর। বেড়েছে গতদিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৯২৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮২৪ কোটি ৭৬ লাখ টাকা টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৫ টি কোম্পানির, বিপরীতে ১০৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/এসএইচ



































