অবিশ্বাস্য জয় বাংলাদেশের
- আপডেট: ০৭:১৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৩৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: কী অবিশ্বাস্য এক রূপকথা লিখে ফেললেন আফিফ ও মিরাজ! কেউ ভাবেনি বাংলাদেশ জিতবে! ১৮ রানের মধ্যে যখন লিটন-তামিমের পর মুশফিক আর সাকিবও ফিরে গেলেন, তখন বাংলাদেশের ব্যাটিং নিয়ে হাসাহাসিই হয়েছে। ৪৫ রানের মধ্যে যখন আরও দুই উইকেট গেল, তখন তো বাংলাদেশের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড নিয়ে ঘাঁটাঘাটি শুরু হয়েছে। ২১৬ রানের লক্ষ্য? ও নিয়ে তখন কে ভাবে!
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ভাবতে বাধ্য করলেন আফিফ-মিরাজ।
দেখেশুনে খেলেছেন, কিন্তু কখনোই রানরেট নাগালের বাইরে যেতে দেননি। মিরাজ খেললেন ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস, ৮ ওয়ানডের ক্যারিয়ারে প্রথম অর্ধশতককেই স্মরণীয় বানিয়ে রাখলেন আফিফ। বাংলাদেশ এক শ পেরোলো, দেড় শ, দুজনের জুটিতে এক শ হলো। দুজনের জুটি রেকর্ডই গড়ল।
শেষ পর্যন্ত অবিশ্বাস্য রূপকথায় শেষ শব্দ হয়ে এল আফিফের ব্যাটের চার। ৭ বল হাতে রেখেই জিতে গেল বাংলাদেশ।
ঢাকা/এমআর








































