০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

আইপিডিসির টিআইএন ও বিও হিসাবের তথ্য হালনাগাদের অনুরোধ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • / ১০৩৫৩ বার দেখা হয়েছে

ফাই

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স বিনিয়োগকারীদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) এবং ব্যাংক এ্যাকাউন্টসহ বিও হিসাবের বিস্তারিত তথ্য হালনাগাদ করার অনুরোধ করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ঘোষিত লভ্যাংশের ওপর ৫ শতাংশ কর অব্যাহতির জন্য নিজ প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সাথে ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করার অনুরোধ করেছে কোম্পানিটি। এছাড়া বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্ট, ঠিকানা এবং বিও হিসাবের বিস্তারিত তথ্যও ১৫ মার্চের মধ্যে জমা দিতে বলেছে কোম্পানিটি। নির্ধারিত সময়ের মধ্যে কোনো বিনিয়োগকারী টিআইএন হালনাগাদ করতে ব্যর্থ হলে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের সেকশন ৫৪(বি) অনুযায়ী, তাদের ডিভিডেন্ডের উপর ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ কর কর্তন করা হবে। আর যাদের ১২ সংখ্যার টিআইএন আপডেট রয়েছে তাদের ১০ শতাংশ কর কর্তন করা হবে।

রেকর্ড ডেটের আগে অর্থাৎ আগামী ২২ মার্চের আগে বিনিয়োগকারীদের টিআইএন নম্বর ও বিও হিসাবের তথ্য হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

আইপিডিসির টিআইএন ও বিও হিসাবের তথ্য হালনাগাদের অনুরোধ

আপডেট: ০১:৪১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২