১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

আগামী ৩ দিনে লঘুচাপ সৃষ্টি হতে পারে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • / ১০৩২৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আবহাওয়া অফিস বলছে, দেশে আগামী তিন দিনে দক্ষিণ আন্দামান সাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

উক্ত পূর্বাভাসে জানানো হয় , রোববার থেকে পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শ্রীমঙ্গলে রোববার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে শীতের আমেজ দেখা দিয়েছে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। শনিবার টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।সূত্র-বাসস।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

আগামী ৩ দিনে লঘুচাপ সৃষ্টি হতে পারে

আপডেট: ১২:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১