০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আজিজ পাইপসের লোকসান বেড়েছে ৬১৯ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • / ১০৩৬৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস লিমিটেড (জানুয়ারি’২২-মার্চ’২২) তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ৬১৯ শতাংশ বেড়েছে।

আজ রোববার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.৩৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৩৭ টাকা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১.০২ টাকা বা ২৭৫ শতাংশ।

এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩.৩৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৪৭ টাকা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২.৯১ টাকা বা ৬১৯ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ঋণাত্মক ০.২৭ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.১৭ টাকা।

এছাড়াও কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ঋণাত্মক ১৭.০৬ টাকা। গত বছরের ৩০ জুন ২০২১ সময়ে যার পরিমাণ ছিল ঋণাত্মক ১৫.০৯ টাকা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

আজিজ পাইপসের লোকসান বেড়েছে ৬১৯ শতাংশ

আপডেট: ০৬:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২