০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আজ মুক্তি পাচ্ছে সাকিবের প্রথম শর্ট ফিল্ম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ১০৪৮১ বার দেখা হয়েছে

ক্রিকেট মাঠ, বিজ্ঞাপনের শুটিং, কিংবা কোনো শো রুম উদ্বোধন সব জায়গায় সমানভাবে কাজ করে চলেছেন সাকিব আল হাসান। কিছু দিন আগেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল এত সব কিভাবে করেন, সাকিবের জবাব ছিল, ‘যে পারে সে সবই পারে’। এমনটা যে শুধু তিনি মুখে বলেন না, আরও একবার তার প্রমাণ দিলেন এই অলরাউন্ডার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে, সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’। অবশ্য গতকালই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভগি করেছিলেন সাকিব। মূলত এটি একটি মোবাইল কোম্পানির জন্য তৈরীকৃত স্বল্পদৈর্ঘ চলচিত্র।

আরও পড়ুন: আইসিসির মাসসেরা সাকিব আল হাসান

এর আগে গত মাসে আয়ারল্যান্ড সিরিজ চলাকালেই দুই ম্যাচের ফাঁকে চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং করেছিলেন সাকিব। সব কাজ শেষে এখন শুধু মুক্তির অপেক্ষা। সাকিব ছাড়াও এতে অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুনী অভিনেতা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

আজ মুক্তি পাচ্ছে সাকিবের প্রথম শর্ট ফিল্ম

আপডেট: ১১:১৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩