০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

শবেবরাতের রাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • / ১০৩৮৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আসন্ন পবিত্র শবেবরাতের রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই নিষেধাজ্ঞা দিয়েছেন। আগামী শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাতে পবিত্র শবেবরাত উদযাপিত হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (১৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এতে বলা হয়, পবিত্র শবেবরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শবেবরাত উদযাপন নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১৮ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ১৯ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

শবেবরাতের রাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ

আপডেট: ০৭:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২