আমান ফিডের সাথে স্ট্যার ফিডের চুক্তি সইয়ের সিদ্ধান্ত
- আপডেট: ১২:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১০৩৭৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেডের পরিচালনা পর্ষদ স্ট্যার ফিড মিলসের সাথে চুক্তি সইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, আমান ফিড চুক্তি অনুযায়ী ফিড উৎপাদনের সব কাঁচামাল সরবরাহ করবে। কোম্পানিটি মাসে ৬ হাজার মেট্রিক টন ফিনিশড ব্রয়লার অ্যান্ড লেয়ার ফিড উৎপাদন করবে; যা আগামীকাল ১২ মে থেকে কারযকর হবে।
কোম্পানিটি ১ বছরের জন্য এই খাবার উৎপাদন করবে। আমান ফিড এই ফিড দেশের বিদ্যমান নেটওয়ার্কসের মধ্যে বিক্রি করবে।
কোম্পানি দুইটির চুক্তির পর সর্বোচ্চ বিক্রয় ৭২ হাজার মেট্রিক টন পরযন্ত বাড়তে পারে। কোম্পানিটির টাকার অংকে বিক্রির পরিমাণ বাড়বে ৩৪৫ কোটি টাকা। আর মুনাফা হবে ১০ কোটি টাকা।
ঢাকা/টিএ



































