০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আরও ৪ বছর ক্ষমতায় থাকবো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
  • / ১০৪২৩ বার দেখা হয়েছে

গত মাসে শেষ হওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পরও আরও চার বছর ক্ষমতায় থাকার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, আগামী ৪ বছরের মেয়াদ ২০২১ সালের জানুয়ারিতে শুরু হতে পারে।’ গত মঙ্গলবার (১ ডিসেম্বর) হোয়াইট হাউসে আসন্ন বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আমরা অসাধারণ ৪টি বছর কাটালাম। আমরা আরও ৪ বছর থাকছি। আরও চারবার এ ধরনের অনুষ্ঠান করবো।’

নির্বাচনে তিনি জয়ী হয়েছেন দাবি করে বলেন, কিন্তু তারা (ডেমোক্র্যাটরা) এটা পছন্দ করেনি। আমার আইনি দলের সঙ্গে যে ভুয়া শুনানি হয়েছে, তা কি আপনারা দেখেছেন? সত্যিই এটি ছিলো হতাশাজনক।’

তিনি আরো বলেন, জো বাইডেনের কাছে কখনো পরাজয় মেনে নেবো না এবং ব্যাপক ভোট জালিয়াতির ব্যাপারে আমার অভিযোগ প্রত্যাহার করবো না।

শেয়ার করুন

আরও ৪ বছর ক্ষমতায় থাকবো

আপডেট: ০৩:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০