আরো দশ জাহাজে ভরা হচ্ছে ইউক্রেনের খাদ্যশস্য
- আপডেট: ০২:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১০৪২৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তির পর এ পর্যন্ত দেশটির বিভিন্ন বন্দর থেকে ১৬টি জাহাজ বিভিন্ন দেশে শস্যবোঝাই করে নিয়ে গেছে। ইউক্রেনের অবকাঠামোবিষয়ক মন্ত্রী ইউরি ভানকভ জানিয়েছেন, আরও ৬টি জাহাজে ইউক্রেনের খাদ্যশস্য বোঝাই করা হচ্ছে। খবর আনাদোলুর।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ ছয়টিসহ আগস্টের মধ্যে সব মিলিয়ে আরও ১০টি জাহাজ ইউক্রেনের শস্যবোঝাই করে বিদেশে নিয়ে যাবে। গত ২২ জুলাই রাশিয়ার সঙ্গে চুক্তির পর এ পর্যন্ত ৯টি দেশে ১৬টি জাহাজবোঝাই খাদ্যশস্য রপ্তানি করেছে ইউক্রেন।
খাদ্যশস্য ছাড়াও ওদেসা বন্দরে সোমবার রাতে একটি জাহাজে সাড়ে ৭ হাজার টন তেল বোঝাই করা হয়েছে। গত দুই সপ্তাহে তুরস্কের নিরাপদ করিডর দিয়ে ইউক্রেনের ৫ লাখ টন খাদ্যশস্য বিদেশে রপ্তানি করেছে।
ঢাকা/এসএ







































