১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে মিডল্যান্ড ব্যাংক
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৯:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১০২১০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৬ পয়সা আয় হয়েছিল।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা, যা গত বছরের একই সময়ে ৩২ পয়সা ছিল
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৮৯ পয়সা।
ঢাকা/এসএইচ
































