০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ইউনাইটেড পাওয়ারের আয় কমেছে ২৯ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৫৩৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ২৯ শতাংশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (সমন্বিত ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬ টাকা ৮৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ২ টাকা ১ পয়সা বা ২৯ শতাংশ।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯ টাকা ৮৫ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১১ টাকা ৮৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ১ টাকা ৯৯ পয়সা বা ১৭ শতাংশ।

আরও পড়ুন: ওইম্যাক্স ইলেকট্রোডসের ডিভিডেন্ড ঘোষণা

এছাড়া, ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৯ টাকা ২৩ পয়সা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ইউনাইটেড পাওয়ারের আয় কমেছে ২৯ শতাংশ

আপডেট: ১১:৩০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩