১১:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সূচকের পতনে লেনদেন ৮২৪ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ১০২৩৮ বার দেখা হয়েছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২০৭ টি কোম্পানির শেয়ারের দর। তবে সামান্য বেড়েছে গতদিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ০৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৩২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০২ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৫৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৮০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৮২৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮১৯ কোটি ২০ লাখ টাকা টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২০ টি কোম্পানির, বিপরীতে ২০৭ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচকের পতনে লেনদেন ৮২৪ কোটি টাকা

আপডেট: ০২:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬