০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ১০২০৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে একটি সেমিনার আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে “স্টার্টআপ অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ওভারভিউ অ্যান্ড প্রসেস অব সাকসেসফুল বিডিং” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিএফএম ভেঞ্চারস লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট জনাব মাহফুজ রহমান, সিএমএ।

সোমবার (২০ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট জনাব ওয়াজিদ হাসান শাহ-এর সভাপতিত্ব ও সঞ্চালনায় আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড-এর সিএমও ও আর ভেঞ্চারস পিএলসি’র সাবেক সিইও জনাব কাজী মাহবুব হাসান, এফসিসিএ এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নূরুল হাই।

আলোচকগণ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সেমিনারে ইনস্টিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

আপডেট: ০৬:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬