শুধু বগুড়ার না, দেশের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- আপডেট: ০৪:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১০২১২ বার দেখা হয়েছে
দেশের সামগ্রিক উন্নয়নে বিএনপি সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) বগুড়া সফরে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ও বেগম জিয়ার ওপর এলাকার মানুষের অধিকার আছে। তাই বলে সব উন্নয়ন যদি বগুড়া ও গাবতলীতে হয়, তাহলে সারাদেশের মানুষতো বঞ্চিত হবে। সারাদেশের অনেক জায়গা এখনও খুবই অবহেলিত, তাই সেগুলোর আগে উন্নয়ন করতে হবে।
বিগত সরকার দেেশের টাকা লুট করে বিদেশে পাঠিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে লুট ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে কৃষককার্ড ফ্যামিলিকার্ডের মাধ্যমে জনগণকে দেয়া হবে।
আরও পড়ুন: সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এছাড়া বগুড়া সিটি করপোরেশন নিয়ে তারেক রহমান বলেন, বগুড়ার মানুষের বহুদিনের প্রত্যাশা সিটি করপোরেশনের। ২০০১ সাল থেকে কাজ শুরু করে বিএনপি। ২০০৬ পর্যন্ত সুযোগ-সুবিধাগুলো গড়ে তোলা হয়েছিল। আজ বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সকাল ১০টার দিকে তিনি বগুড়ায় পৌঁছান। এরেআগে, সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করেন। এছাড়া জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন।
ঢাকা/এসএইচ






































