১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সূচকের উত্থানে চলছে লেনদেন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:২৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১০১৭৩ বার দেখা হয়েছে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৬ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস–৩০’ সূচক ৮ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৭ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৪৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪০ টির, দাম কমেছে ৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টি কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ
































