০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ফরচুন সুজের চেয়ারম্যান-এমডিসহ আট জনকে ৭ কোটি টাকা জরিমানা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১০১৭১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের ২০২২ হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড পরিশোধে ব্যর্থতা ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং ফি বকেয়া রাখার অভিযোগে কোম্পানিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ আট জনকে মোট ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরমধ্যে চেয়ারম্যানকে ৫ কোটি, সাবেক ও বর্তমান তিন পরিচাল এবং ব্যবস্থাপনা পরিচালককে ৫০ লাখ করে ২ কোটি, প্রধান অর্থ কর্মকর্তাকে (সিএফও) ১০ লাখা এবং সাবেক ও বর্তমান কোম্পানি সবিচকে ৫ লাখ করে ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতর এ তথ্য জানিয়েছে কমিশন।

বিএসইসি জানায়, ফরচুন সুজ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিল। তবে ঘোষিত মোট ১৬ কোটি ২৫ লাখ টাকার নগদ লভ্যাংশের মধ্যে ৩ কোটি ৯৮ লাখ টাকা এখনো বিনিয়োগকারীদের পরিশোধ করা হয়নি। একই সঙ্গে কোম্পানিটি ডিএসইর ৩১ জুলাই ২০২৩ পর্যন্ত পূর্ববর্তী তিন বছরের ১৮ লাখ ২৯ হাজার টাকার লিস্টিং ফিও পরিশোধ করেনি।

পরবর্তীতে কমিশন কর্তৃক আদেশ জারির পরবর্তী ৩০ দিনের মধ্যে উক্ত অপরিশোধিত ৩ কোটি ৯৮ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড এবং ১৮ লাখ ২৯ হাজার টাকা লিস্টিং ফি পরিশোধ করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে ব্যর্থতায় বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হওয়ায় ও সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর এই অর্থদন্ড আরোপ করা হয়েছে।

কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফরচুন সুজের চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এছাড়া কোম্পানির পরিচালক মো. আমানুর রহমান, রবিউল ইসলাম ও সাবেক পরিচালক মো. খসরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমানকে ৫০ লাখ টাকা করে মোট ২ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এর বাইরে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জামিল আহমেদ চৌধুরীকে ১০ লাখ টাকা, সাবেক কোম্পানি সেক্রেটারি রিয়াজ উদ্দিন ভূঁইয়াকে ৫ লাখ টাকা এবং বর্তমান কোম্পানি সেক্রেটারি মো. নাজমুল হোসেনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, পরবর্তী ৭ দিনের মধ্যে জরিমানার অর্থ কমিশনে জমা দিতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ফরচুন সুজের চেয়ারম্যান-এমডিসহ আট জনকে ৭ কোটি টাকা জরিমানা

আপডেট: ০৬:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬