লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- আপডেট: ০৩:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১০১৮৯ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ মে) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ২৯ কোটি ৭৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লি: (আরডি ফুড)। কোম্পানিটির ২৮ কোটি ০৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২৩ কোটি ৯৫ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, একমি পেস্টিসাইড লিমিটেড এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
ঢাকা/এসএইচ


































