১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১০২১৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৪ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ আগস্ট দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জুন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১০:০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬