০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১০২৩৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৯৭ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা আয় হয়েছিল।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৪ টাকা ১৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ২ টাকা ৯৮ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৩ পয়সা।

এনআরবিসি ব্যাংক: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ১৩ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮ পয়সা আয় হয়েছিল।

প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৬২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ৫ টাকা ৬৩ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৯৫ পয়সা।

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স: প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৯ পয়সা, যা গত বছরের একই প্রান্তিকে ছিল ৬৫ পয়সা। বছরের ব্যবধানে ইপিএস কমেছে ৬ পয়সা বা প্রায় ৯ শতাংশ।

ক্যাশফ্লোর চিত্রেও অবনতি লক্ষণীয়। এই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১১ পয়সা, যেখানে গত বছর একই সময়ে তা ছিল ৩১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ক্যাশফ্লো ইতিবাচক থেকে নেতিবাচকে নেমে আসায় কোম্পানির তারল্য ব্যবস্থাপনায় চাপ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৭ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আপডেট: ০৭:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬