ইরানে বিক্ষোভের ঘটনায় আরও একজনের ফাঁসি কার্যকর
- আপডেট: ০২:০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
- / ১০৪৪৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: ইরানে গত তিন মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় আটক আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। মজিদ রেজা রাহনাওয়ার্দকে মাশহাদ শহরে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগ। সোমবার প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাতে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। এর আগে বিক্ষোভের সঙ্গে সম্পৃক্তের ঘটনায় প্রথম ফাঁসি কার্যকর করা হয় বৃহস্পতিবার। মোহসেন শেখারিকে ফাঁসিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিন্দার মধ্যে আরও একজনের ফাঁসি দেওয়া হলো।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ইরানে এমন ঘটনায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সতর্ক করে বলেন, দেশটির জনগণের বিরুদ্ধে ইরানের শাসকদের সংঘটিত ঘৃণ্য সহিংসতার দিকে চোখ ফেরাতে পারবে না বিশ্বকে।
উল্লেখ্য, ইরানের কঠোর পোশাকবিধি অমান্য করায় গ্রেফতার করা হয় ২২ বছর বয়সী কুর্দি নারী মাহশা আমিনিকে। গ্রেফতারের পর ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকে দেশটির পোশাকবিধির বিরোধিতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইরানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। চলমান প্রতিবাদে বিক্ষোভকারীদের জ্বালানো আগুনে অনেক নারী তাদের হিজাব পোড়ান, যা শাসকদের প্রতি প্রকাশ্য অবাধ্যতার সুনির্দিষ্ট চিত্র হাজির করছে।
আরও পড়ুন: বিশ্বের একমাত্র ফুটন্ত পানির নদী
আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, গত সেপ্টেম্বর থেকে চলা আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ৪০০ মানুষ নিহত হন। তবে সরকারের, নিহতের সংখ্যাটা প্রায় ৩০০ হবে।
ঢাকা/এসএ







































