০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
অর্থবছর ২০২৫-২৬

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট প্রস্তাবনা অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৮:২২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ১০৩৯৩ বার দেখা হয়েছে

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে ২০২৫-২০২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাবনা। আজ সোমবার (২ জুন) এ অনুমোদন দেয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৈঠক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়েছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। অনুমোদন হয়েছে ২০২৫-২০২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাবনা।

বাজেট বক্তব্য রেকর্ড করতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশন ভবনে যাচ্ছেন জানিয়ে সূত্র জানায়, বিকেল ৩টা থেকে পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত হবে।

আরও পড়ুন: এক নজরে স্বাধীনতার ৫৪ বছরে যতো বাজেট!

এছাড়া ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে বাজেট ভাষণটি একই সময়ে সম্প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

অর্থবছর ২০২৫-২৬

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট প্রস্তাবনা অনুমোদন

আপডেট: ০১:৪৮:২২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫