০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
উৎপাদন বাড়াতে নতুন বিনিয়োগে যাচ্ছে সিঙ্গার
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:৩৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১০৩৪৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড উৎপাদনক্ষমতা বাড়াবে। এ লক্ষ্যে কোম্পানিটি প্রায় ৬৮০ কোটি টাকা (৭ কোটি ১০ লাখ ইউরো) বিনিয়োগ করবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (৩০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৫৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র মতে, নতুন বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থের একটি অংশ কোম্পানির নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে। বাকী অর্থ আসবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে।
স্থানীয় বাজারের চাহিদা পূরণে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য বিক্রি করার লক্ষ্যে উৎপাদনক্ষমতা বাড়াচ্ছে কোম্পানিটি।
ঢাকা/টিএ
ট্যাগঃ
উৎপাদন বাড়াতে নতুন বিনিয়োগে যাচ্ছে সিঙ্গার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট ও লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানে গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটি রিপোর্ট জমা দিতে আরও ৫ কার্যদিবস সময় চেয়েছে। জানা গেছে



































