২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ০৯:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১০২৩২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় স্ব স্ব কোম্পানির সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
আইপিডিসি ফাইন্যান্স:
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১১ পয়সা আয় (ইপিএস) হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৮৯ পয়সা।
সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৯ টাকা ৯৪ পয়সা, যা আগের বছর মাইনাস ৬ টাকা ৯ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮৫ পয়সা।
আগামী ২৫ জুন, সকাল ৯টায় ডিজিটাল প্ল্যাটফরমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
মিডল্যান্ড ব্যাংক:
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ১ টাকা ২৫ পয়সা আয় (ইপিএস) হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ২৪ পয়সা।
সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৯০ পয়সা, যা আগের বছর ১০ টাকা ৩৮ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৯০ পয়সা।
আগামী ২৪ জুন, সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ১ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/এসএইচ

































