এইচএসসি পরীক্ষা ইস্যুতে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে
- আপডেট: ১২:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১০২৯৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী ২ ডিসেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এ পরীক্ষার সার্বিক প্রস্তুতি জানাতে আজ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এতে বলা হয়, ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে পরীক্ষার সব প্রস্তুতির বিষয়ে তুলে ধরা হবে। সার্বিক বিষয় তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বুধবার এইচএসসি পরীক্ষার সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা বাতিল করে বৃহস্পতিবার বিকেল ৪টায় নির্ধারণ করা হয়েছে। আজ আগে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা হবে। আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে এ বছরের এইচএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৩০ ডিসেম্বর।
ঢাকা/এমটি






































