এসএমই মার্কেটে সূচকের পতন অব্যাহত
- আপডেট: ০৪:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১০৫১৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (৩১ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সহ চলতি সপ্তাহে তিন দিন ডিএসএমইএক্স সূচকের পতন হয়। আজ সূচক কমেছে ৬৪ পয়েন্ট বা ৩.২৩ শতাংশ। এদিন সূচকের সাথে লেনদেনও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ১৪ কোটি ৬৩ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮ কোটি ২২ লাখ ৫৭ হাজার টাকা কম। গত কার্যদিবসে এসএমইতে ২২ কোটি ৮৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৬৪ পয়েন্ট বা ৩.২৩ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৯২২ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩টি কোম্পানিরই শেয়ার দর কমেছে।
আরো পড়ুন: সামাজিক যোগাযোগ মাধ্যমে কারসাজি: হার্ডলাইনে বিএসইসি



































