এসএমই মার্কেটে সূচকের সাথে কমেছে লেনদেন
- আপডেট: ০৪:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১০৫২৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (২২ আগস্ট) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক ৪২ পয়েন্ট কমেছে। আজ এসএমই মার্কেটে সূচকের সাথে লেনদেনও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ২০ কোটি ৩০ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার টাকা কম। গত কার্যদিবসে এসএমইতে ৩৯ কোটি ২৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৪২ পয়েন্ট বা ২.০২ শতাংশ কমে অবস্থান করছে ২ হাজার ৭২ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩টি কোম্পানির শেয়ার দর কমেছে।
ঢাকা/এসএ


































