০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কর দিতে হবে না মোটরসাইকেল মালিকদের, টিআইএন থাকা বাধ্যতামূলক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ১০১৭৪ বার দেখা হয়েছে

জাতীয় সংসদে আগামী অর্থবছরের (২০২৬-২০২৭) জন্য দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট এটি।বাজেট প্রস্তাবনায় মোটরসাইকেল মালিকদের রেজিস্ট্রেশন অথবা রেজিস্ট্রেশন নবায়ন করতে কর পরিশোধ করতে হবে না। তবে ১৫০ সিসির উপরের মোটরসাইকেলে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থানের সময় তিনি এ প্রস্তাব দেন।বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, ‘১৫০ সিসি ও তদূর্ধ্ব সিসির মোটরসাইকেলের নিবন্ধনের ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব করছি। তবে মোটরসাইকেল মালিকদের রেজিস্ট্রেশন অথবা রেজিস্ট্রেশন নবায়ন করতে কোনো কর পরিশোধ করতে হবে না।’জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট উপস্থাপন।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

কর দিতে হবে না মোটরসাইকেল মালিকদের, টিআইএন থাকা বাধ্যতামূলক

আপডেট: ০৬:১৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬