গেইনারের শীর্ষে বাংলাদেশ অটোকার্স
- আপডেট: ০৩:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / ১০৪০৩ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৪ ডিসেম্বর) গেইনারের শীর্ষে উঠে এসছে বাংলাদেশ অটোকার্স লিমিটেড। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ছিলোবাংলাদেশ অটোকার্স। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৩১ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেসের। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা ৯.৮৩ শতাংশ।আর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার।
আরো পড়ুন: বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে খুলনা প্রিন্টিং
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সেন্ট্রাল ফার্মার ৯.৫৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৮.৮৬ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৬.৯৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৩৪ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৯২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ এবং লিব্রা ইনফিউশনস লিমিটেডের ৫.৬০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
ঢাকা/কেএ



































