১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

গ্রিসে ইউক্রেনীয় কার্গো প্লেন বিধ্বস্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • / ১০৩২১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ইউক্রেনের একটি কার্গো প্লেন গ্রিসে বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৬ জুলাই) গভীর রাতে দেশটির উত্তরাঞ্চলীয় কাভালা শহরের কাছে ঘটনাটি ঘটে।

রোববার (১৭ জুলাই) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিধ্বস্ত প্লেনটি ইউক্রেনীয় একটি কোম্পানির মালিকানাধীন। প্লেনটিতে আটজন আরোহী ছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গ্রিসের ফায়ার ব্রিগেড এবং রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এসব তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যমটি। গ্রিসের রাষ্ট্রীয় টিভি ইআরটি’র বরাতে খবরে বলা হয়েছে, কার্গো প্লেনটির মডেল অ্যান্টোনভ অ্যান-১২। শনিবার এটি সার্বিয়া থেকে জর্ডান যাচ্ছিল। মাঝআকাশে থাকার সময় ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের অনুরোধ জানান। কিন্তু পরে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফায়ার ব্রিগেড জানিয়েছে, প্লেনটিতে ৮ জন আরোহী ছিলেন। তাদের বর্তমান অবস্থা প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার পর বিধ্বস্ত প্লেনটিতে আগুন ধরে যায়। তা নিয়ন্ত্রণে ১৫ জন দমকলকর্মী কাজ করছেন। সাতটি দমকল ইঞ্জিনও বসানো হয়েছে সেখানে।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আগুনের শিখাসহ প্লেনটিকে দ্রুত নিচের দিকে নেমে আসছে। মাটিতে আঘাত খেয়ে সেটি বিধ্বস্ত হয়ে যায়।

প্লেনটিতে কী ছিল, তা নিশ্চিত নয়। তাই বিশেষ বিপর্যয় প্রতিক্রিয়া ইউনিট ঘটনাস্থলে তদন্ত করছে। প্লেনে থাকা পণ্যগুলো বিপজ্জনক উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন গ্রিসের ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তা।

সূত্র: রয়টার্স

ঢাকা/টিএ

শেয়ার করুন

গ্রিসে ইউক্রেনীয় কার্গো প্লেন বিধ্বস্ত

আপডেট: ১১:৫৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২