দাগনভূঁঞায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- আপডেট: ০৬:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১০৪৮১ বার দেখা হয়েছে
ফেনীর দাগনভূঁঞায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মেহেদী হাসান (২৪) ও আবুল আল রবিন (২৫) সম্পর্কে মামা-ভাগ্নে। সোমবার (৩ জুলাই) বিকালে উপজেলার মাইজদি আঞ্চলিক সড়কের দাগনভূঁঞার ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নিহত মেহেদী হাসান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের মো. বাহার উদ্দিনের ছেলে এবং আবুল আল রবিন একই এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: জলাবদ্ধতা নিরসন-ডেঙ্গু নিয়ন্ত্রণে ছুটি বাতিল করল ডিএনসিসি
দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস জার্নাল/ঢাকা








































